চাঁদে যেতে সঙ্গীর খোঁজে টুইট!

১৩ জানুয়ারি, ২০২০ ১৫:৪৪  
টুইট করে জীবন সঙ্গী খুঁজছেন জাপানিজ ধনকুবের উইসাকু মিজাওয়া। আর এই সঙ্গীকে নিয়েই চাঁদ ভ্রমণে যেতে চান ৪৪ বছর বয়সী এই ফ্যাশন উদ্যোক্তা। সঙ্গীকে কেবল চাঁদে যাওয়ার ইচ্ছে থাকলেই হবে না জীবনকে ‘পরিপূর্ণ উপভোগ’ করার ইচ্ছা থাকতে হবে। বয়স হতে হবে ২০ এর ওপর। তিনি যে কোনো দেশের অধিবাসী হতে পারেন। https://twitter.com/yousuck2020/status/1216272633248903168/photo/1    তাই আগ্রহী নারীদেরকে গুগল ডকে ফর্ম পূরণ করতে বলেছেন জাপানের সবচেয়ে বড় অনলাইন পোশাকের খুচরা কারবারি প্রতিষ্ঠান জুজুর মালিক। ফর্মে আগ্রহীরা নিজের সম্পর্কে তথ্য জানাতে পারবেন। ম্যাশেবেলের খবরে বলা হয়েছে নির্বাচিত নারীদের সঙ্গে মিজওয়া ফেব্রুয়ারি ও মার্চে ডেটে যাবেন। এরপরই চাঁদ যাওয়ার সঙ্গীর নাম জানাবেন উইসাকু মিজাওয়া।